ছোটবেলায় আমরা চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শুনেছি। রাতের বেলা আকাশের যে বস্তুটি আমাদের মায়াময় একটি পরিবেশ উপহার দেয়, তার নাম চাঁদ। সেই আলোতে নিজেকে অদ্ভুদ আর রূপকথার কোন প্রাণি ভেবে বসতে পারেন।
![]() |
| চাঁদ আর পৃথিবী |
| চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ, যা কিনা কোটি বছর আগে পৃথিবীর সাথে সঙ্ঘর্ষের কারণে নিজের একটা অবস্থান তৈরি করে নেয়। |
আর যদি কোন চাঁদ না থাকত তবে কি ঘটত পৃথিবীতে?
ফ্লুয়েন্ট বাংলার আজকে পর্বে এমন ৫ টি ঘটনা নিয়ে জানব, যেগুলো চাঁদের অনুপস্থিতির জন্য পৃথিবীতে ঘটবে...
১. যদি চাঁদ না থাকত তবে পৃথিবীর রাতগুলো আরও অন্ধকার হত। কারণ সুক্র গ্রহ পৃথিবীকে ততটা আলোকিত করতে পারে না। আর পূর্ণ চাঁদের আলো শুক্র গ্রহের চাইতে ২০০০ গুণ বেশি। যেটা পৃথিবীকে অনেকটাই আলোকিত করে।
২. চাঁদ না থাকলে পৃথিবীর দিনগুলো হত ৬ ঘন্টার। এর ফলে এক বছরে হাজারটা দিন থাকত! কারণ তখন পৃথিবীর গতি কমে যেত।এজন্য চাঁদকে ধন্যবাদ দিতে হয়। চাঁদ পৃথিবীর সাথে গ্র্যাভিটেশনাল বল দিয়ে ভারসাম্য তৈরি করেছে।
![]() |
| আলোকিত পৃথিবী |
৩. পৃথিবীতে যতগুলো সমুদ্র রয়েছে সবগুলোর ঢেউ আরও কমে যেত। জোয়ার-ভাটার শক্তি কম হওয়ায় সহজে দ্বীপ সৃষ্টি হত না।
![]() |
| চাঁদ পৃৃথিবীকে প্রদক্ষিণ করছে |
৪. চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের মত বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হতাম না। কারণ সূর্যের আলোকে বাধা দেয়ার মত কিছুই থাকত না।
৫. পৃথিবী এখন নিজ অক্ষের দিকে যতটা হেলে রয়েছে, চাঁদ না থাকলে এটা বদলে যেত। যার কারণে পৃথিবীতে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যেত।পৃথিবী ২৩.৫ ডিগ্রি কোণে হেলে রয়েছে। সোলার সিস্টেমে চাঁদ না থাকলে পৃথিবীতে কোন ঋতু থাকত না। কিংবা একটি ঋতুই থাকত। যা পৃথিবীতে প্রাণের বিকাশকে থামিয়ে দিত। এক সময় পৃথিবীতে কোন প্রাণই থাকত না।
তাই রাতের আকাশে আরেকবার যখন তাকাবেন, একবার ভেবে নিবেন চাঁদ আমাদের কতটা উপকার করছে। পৃথিবীতে রাতের সৌন্দর্য আর প্রাণের স্বাভাবিক বিকাশ ঘটানোর জন্য চাঁদের বিকল্প নেই।









0 comments:
Post a Comment